
ফারহানা
একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অপারেটিং সিস্টেম পড়াই। ক্লাসে যা পড়াই, সেটা হাতে-কলমে করার জায়গা খুঁজতে গিয়েই mukto.net শুরু।
এখন
- ডিসেম্বরের বছর-শেষের আড্ডার প্ল্যান। কিছু বলার থাকলে
#adda-তে। - রাজশাহীর ইনস্টল-ফেস্টের জন্য ২০টা USB ড্রাইভ খুঁজছি।
- পড়ছি: Operating Systems: Three Easy Pieces, তৃতীয়বার, এবার ছাত্রদের সাথে।
ছাত্রদের জন্য
তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য mukto.net-এ অ্যাকাউন্ট চাইলে ক্লাসের পরে বলো। শর্ত একটাই: সার্ভারে fork bomb চালানো যাবে না। গত সেমিস্টারে একজন চালিয়েছিল।
পাবেন যেখানে
- IRC:
farhana,#addaচ্যানেলে - গিট: git.mukto.net/farhana
- শনিবার বিকেলে সাধারণত শেল স্যাটারডেতে